top of page
Sundarban Honey

Khalisa flower honey is very popular honey. It is so well known for its natural features and qualities and its name can be heard by word of mouth. Khalisha is a tree of small to medium size in the crowd of many trees in the Sundarbans. It is an actual mangrove plant of shrubs or small trees. Grows up to about 5-6 meters. Khalisha is not found everywhere in the Sundarbans. When the khalisha flowers bloom, bees flock all day to collect honey. Bees and butterflies come running from far away. It is also the favorite flower of butterflies in the Sundarbans.

This rare plant usually grows in isolation in the Sundarbans. Not collectively. Grows well in an environment with lots of light. Does not grow in dark areas of the forest. They are better where the salinity level is higher. It grows in many countries including India, Bangladesh, New Guinea, Malaysia, Sri Lanka, South China. The fruit looks a bit like peas. About 5-6 cm in length. Each fruit contains a seed. Seedlings grow from seeds. Khalisa leaves are the food of different species of moths and caterpillars. Indigenous peoples eat leaves raw or as a vegetable. Indigenous girls in Singapore wear Khalisha flowers in their huts.

 

খলিশা ফুলের মধু অত্যন্ত জনপ্রিয় মধু। এর ন্যাচারাল বৈশিষ্ট্য ও গুনাগুনের জন্যই এত পরিচিত ও মুখে মুখে এর নাম শুনা যায়। সুন্দরবনের অনেক গাছপালার ভিড়ে ছোট থেকে মাঝারি গড়নের একটি গাছ হলো খলিশা। এটি গুল্ম বা ছোট বৃক্ষজাতীয় প্রকৃত ম্যানগ্রোভ উদ্ভিদ। প্রায় ৫-৭ মিটার পর্যন্ত বাড়ে। সুন্দরবনে খলিশা সব জায়গায় দেখতে পাওয়া যায় না। খলিশা ফুল ফুটলে সারা দিন মৌমাছি মধু সংগ্রহের জন্য ভিড় করে। বহুদূর থেকে সৌরভ পেয়ে মৌমাছি, প্রজাপতি ছুটে আসে। সুন্দরবনের প্রজাপতিরও পছন্দের ফুল এটি।

বিরল এই উদ্ভিদ সাধারণত সুন্দরবনে বিচ্ছিন্নভাবে জন্মে। সমষ্টিগতভাবে থাকে না। প্রচুর আলো পড়ে এমন পরিবেশে ভালো জন্মে। বনের অন্ধকার এলাকায় জন্মে না। লবণাক্ততার মাত্রা যেখানে বেশি সেখানে এরা ভালো থাকে। এটি ভারত, বাংলাদেশ, নিউগিনি, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ চীনসহ নানা দেশে জন্মে। ফল দেখতে কিছুটা মটরশুঁটির মতো। লম্বায় প্রায় ৫-৮ সেন্টিমিটার। প্রতিটি ফলে একটি বীজ থাকে। বীজ থেকে চারা গজায়। খলিশার পাতা বিভিন্ন প্রজাতির মথ, ক্যাটারপিলারের খাবার। আদিবাসী কোনো কোনো গোত্রের লোকেরা পাতা কাঁচা বা তরকারি হিসেবে খায়। সিঙ্গাপুরের আদিবাসী মেয়েরা খোঁপায় খলিশা ফুল গোঁজে।

Sundarban Honey

SKU: 0014
১,০০০.০০৳Price
১,০০০.০০৳ per 1 Kilogram
Quantity
  • If the product is not delivered as promised, we guarantee a refund.

    প্রতিশ্রুতি মোতাবেক পণ্য না পেলে আমরা মূল্য ফেরত নিশ্চয়তা দিয়ে থাকি।

bottom of page